চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে গুরুতর আহত খাগার সাহার উদ্দিন এর ইন্তেকাল: চাঁদা না দেওয়ায় দিবালোকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জে গুরুতর আহত খাগার সাহার উদ্দিন এর ইন্তেকাল: চাঁদা না দেওয়ায় দিবালোকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:২৯ পিএম, ২০২২-০৮-১৬

সিরাজগঞ্জে গুরুতর আহত খাগার সাহার উদ্দিন এর ইন্তেকাল: চাঁদা না দেওয়ায় দিবালোকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে  চাঁদা না দেওয়ায় দিবালোকে কুপিয়ে হাত-পা বিছিন্ন সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দুই বছর পর সাহার উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন।  (১৬ আগষ্ট ২০২২ইং) তারিখে সাহার উদ্দিন জানাযা ভুরভুরিয়া কবরস্থান মাঠে দাফন কার্য্য সম্পন্ন করা হয়েছে।
কবরস্থান দাফন কার্য্য সম্পাদন করার পর বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে হত্যা মামলার আসামী জামিনে থাকা জিয়াউর রহমান ওপেল গংদের গ্রেফতার ও  ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এবিষয়ে সাহার উদ্দিন পুত্র মো: আব্দুল্লাহ শেখ (২০) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ২২.০৪.২০১৯ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫৯/২০১৯ তারিখ: ২২/০৪/২০১৯ইং।
মামলা সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মো. মোতালেব হোসেন এর নিকট হতে বহুলী ইউনিয়নে খাগা গ্রামের রফিকুল ইসলাম এর পুত্র জিয়াউর রহমান (৪৫), মো. বাবু (৩৫), মো. আব্দুর রউফ হোসেন পুত্র মো. সাদ্দাম হোসেন (২৫), মৃত: আ: হালিম এর পুত্র নজরুল ইসলাম (২৮), মৃত আব্দুল ওয়াব এর পুত্র তরিকুল ইসলাম (২৮), হবিবর রহমান পুত্র মো. মাসুদ রানা (৩০) মৃত শামছুল ইসলাম পুত্র   নুপায়েল (২৩), আ. ছাত্তার মহুরী পুত্র আতিকুর রহমান আতিক (২২), মৃত আবুল হোসেন এর পুত্র হোসেন আলী ওরফে হুসাইন (৩০), মৃত আব্দুল আজিজ পুত্র আব্দুর রউফ খোকন (৫০), ইয়াকুব আলী পুত্র হায়দার আলী (৪২) রফিকুল ইসলাম এর পুত্র রেজোয়ান (২৮), খাজান আলী পুত্র রফিকুল ইসলাম (২৮), আব্দুল মান্নান (৪৮), নুরুল ইসলাম পুত্র কামরুল হাসান (২৫), মৃত সোহরাব আলী মন্ডল পুত্র নজরুল ইসলাম (৩৬), মৃত মোন্তাজ মুন্সি এর পুত্র আব্দুল হালিম (৩৫) ও মজিবর রহমান পুত্র শাহাদ হোসেন (৫০)  চাঁদা দাবী করলে চাঁদা প্রদান না করায় মোতালেব হোসেন এর বাড়ীঘর ভাংচুর করে নগদ টাকা ছিনতাই করে।
এরই এক পর্যায়ে আসামীরা পুনরায় আবার ১ লাখ টাকা চাঁদা দাবী করলে সাহার উদ্দিন চাঁদা দিতে অস্বীকার করে। চাঁদা না পেয়ে আসামীরা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করতে লিপ্ত থাকে। এক পর্যায়ে গত ২২/০৪/২০১৯ইং তারিখে সকাল ৭টার দিকে সাহার উদ্দিন দুধ বিক্রির উদ্দেশ্যে ছোনগাছা বাজারে যাওয়ার পথে জিয়াউর রহমান ওপেল এর বাড়ির সামনে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামীরা সংঘবদ্ধ হয়ে হাতে দা, লাঠি, ছোড়া, চাপাতি,  রড, ইত্যাদি মারাত্বক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাহার উদ্দিনকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এলোপাতাড়িভাবে মারায় সাহার উদ্দির ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়। প্রচুর রক্তক্ষরণ ও নিস্তেজ হয়ে পরলে আসামীরা সাহার উদ্দিনকে মৃত ভাবিয়া ছেড়ে দেয়। এলাকাবাসী মুহূর্ষ অবস্থায় সাহার উদ্দিন কে দ্রæত সিরজাগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সাহার উদ্দিনকে অবস্থা আরও গুরুতর ও আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার শহীদ জিয়াউর র হমান মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করে এবং তার অবস্থা ক্রমশ আরও অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। হাত-পা বিচ্ছিন্ন সাহার উদ্দিন দীর্ঘদিন চিকিৎসা করার পর কিছুদিন পূর্বে বাড়িতে আসে।
 বাড়ির আসার পর হাত-পা বিচ্ছিন্ন আবার পূনরায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এর একপর্যয়ে (১৫ আগষ্ট ২০২২ইং) তারিখে পুনরায় চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে হত্যা মামলার আসামী জামিনে থাকা জিয়াউর রহমান ওপেল গংদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বক্তারা বলেন, জিয়াউর রহমান ওপেল গং এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যাকারী। তারা এই মামলায় উচ্চ আদালতে জামিনে রয়েছে। তাদের জামিন বাতিল করত: গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
উল্লেখ্য, বেশ কিছুদিন পূর্বে এই চিহ্নিত সন্ত্রাসীরা ফরিদ মেম্বারকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে সজ্জিত হয়ে উৎ পেতে  থাকে। ঘটনাস্থলে ফরিদ মেম্বার মোটরসাইকেল লাফ দিয়ে পুকুরে ঝাপিয়ে পড়ে। ফরিদ মেম্বারের মোটরসাইকেল থাকা বাকপ্রতিবন্ধী আবু তালে কে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করলে ঘটনাস্থলে নিহত হন। এবিষয়ে জিয়াউর রহমান ওপেল গংদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। অনতিবিলম্বে দোষি ব্যক্তিদের শাস্তির দাবী জানান এলাকাবাসি।

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর